পশ্চিমবঙ্গ সরকারের ভোটের আগে চালু করা অন্যতম একটি প্রকল্প হল যুব সাথী প্রকল্প। রাজ্য সরকারের ঘোষণা মত ২১ বছর বয়স থেকে ৪০ বছর বয়স পর্যন্ত বেকার যুবক-যুবতীরা এই প্রকল্পের আওতায় প্রতিমাসে ১৫০০ টাকা করে পাবেন। ভোটের আগে চালু করার রাজ্য সরকারের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য প্রকল্পগুলির মধ্যে যুব সাথী প্রকল্প একটা অন্যতম প্রকল্প। রাজ্যের লক্ষ লক্ষ বেকার যুবক-যুবতী এই প্রকল্পের মাধ্যমে মাসিক আর্থিক সহায়তা পাচ্ছেন। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, অনেক আবেদনকারী আবেদনপত্র জমা করেছেন কিন্তু এখনো অনেকেই টাকা পাননি। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—আমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে না কেন? এবং কবে পাব?

কেন অনেকের টাকা দেরিতে আসছে?
অনেকেই এখনো পর্যন্ত প্রথম কিস্তির টাকা পান নি, আবার অনেকেই মার্চ মাসে টাকা পেয়ে গেলেও এখনো পর্যন্ত এপ্রিলে টাকা পাননি। এর পেছনে বেশ কিছু বাস্তব কারণ রয়েছে— সরকারি ফাইন্যান্স সিস্টেমে (WBIFMS) অনেক সময় তথ্য সঠিকভাবে আপডেট থাকে না। এর ফলে অনেকের ব্যাংক একাউন্টে টাকা আসতে সমস্যা হচ্ছে, আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, IFSC কোড বা ব্যক্তিগত তথ্যে সামান্য ভুল থাকলেও পেমেন্ট আটকে যেতে পারে। এর পাশাপাশি যারা অফলাইনে আবেদন করেছিলেন তাদের অনেকের তথ্য এখনো পর্যন্ত অনলাইনে আপলোড করা হয়নি তাই ডাটা এন্ট্রি প্রক্রিয়ার জন্য কিছুটা সময় লাগছে।
এছাড়াও রাজ্যের শুরু হয়ে গিয়েছে নির্বাচন প্রক্রিয়া। এর ফলে অনেক ধরনের সরকারি কাজকর্ম বর্তমান বন্ধ রয়েছে। নির্বাচনের সময় আচরণবিধি কার্যকর থাকায় অনেক সরকারি দপ্তরের কাজ ধীরগতিতে চলছে, এছাড়াও অনেক ব্লগ বা প্রশাসনিক দপ্তরের কাজকর্ম বন্ধ রয়েছে। সব মিলিয়ে, এই দেরি কোনো স্থায়ী সমস্যা নয়—বরং একটি প্রক্রিয়াগত বিষয়।
ঘরে বসেই জানুন আপনার আবেদনের স্ট্যাটাস
এই সমস্যার সমাধানে রাজ্য সরকার একটি বড় পদক্ষেপ নিয়েছে। এবার রাজ্য সরকার চালু করেছে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার। এখন আর ব্লক অফিস বা দপ্তরে বারবার যেতে হবে না—ঘরে বসেই জানতে পারবেন আপনার পেমেন্ট স্ট্যাটাস। রাজ্য সরকার যে নাম্বারটি চালু করেছে সেটি হল ৬২৯২২৪৮৮। এই নাম্বারে সরাসরি এসএমএস পাঠালে আপনি আপনার আবেদনের স্ট্যাটাস জেনে যেতে পারবেন। যুব সাথী প্রকল্পের ভাতা সংক্রান্ত যাবতীয় তথ্য আপনারা এখান থেকে জানতে পারবেন। এই ডিজিটাল হেল্পডেস্ক সপ্তাহের সমস্ত দিন সকাল ১০:৩০ থেকে বিকেল ৫:৩০ পর্যন্ত চালু থাকে (শুধুমাত্র ছুটির দিন বাদে)।
বেকার যুবক-যুবতীদের বিশেষ করে ২১ থেকে ৪০ বছর বয়স পর্যন্ত বেকারদের প্রতি মাসে ১৫০০ টাকা করে দেওয়া হয় এই প্রকল্পে। এর ফলে অনেকেই ভীষণভাবে উপকৃত হচ্ছেন এই প্রকল্পের দ্বারা। যারা বেকার এবং যারা পড়াশোনা করছেন তারাও এই প্রকল্পের আওতায় প্রতি মসে টাকা পেয়ে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী, যুবসাথী প্রকল্পটি আগামী ৫ বছর ধরে চালু থাকার সম্ভাবনা রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবকদের আর্থিকভাবে অনেকটাই স্বস্তি দেওয়া হচ্ছে।
