পশ্চিমবঙ্গ কর্মসংস্থান ব্যবসা বাণিজ্য টেক নিউজ স্কলারশিপ সরকারি প্রকল্প

হাতের কাজ জানলেই ১ লাখ টাকার ঋণ ও রোজ ৫০০ টাকা ভাতা! পিএম বিশ্বকর্মা যোজনায় বড় সুযোগ

প্রতিবেদন: Sujit Roy

প্রকাশিত:

আপনার যদি হাতের কাজ জানা থাকে এবং পুঁজির অভাব থাকে তাহলে আর চিন্তা নেই। এবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দক্ষ কারিগর ও মেহনতি মানুষদের আর্থিক দিক থেকে স্বাবলম্বী করতে এক দুর্দান্ত সুযোগ দিচ্ছে। কেন্দ্র সরকারের ‘পিএম বিশ্বকর্মা যোজনা’ (PM Viswakarma Yojana)-র আওতায় এবার মিলবে বিনা খরচে প্রশিক্ষণ, দৈনিক ভাতা, আধুনিক যন্ত্রপাতি কেনার অনুদান এবং কোনো জামানত ছাড়াই সহজ শর্তে মোটা অঙ্কের ঋণ।

মূলত ব্যবসার পরিধি বাড়ানোর জন্য এই প্রকল্পের মূল লক্ষ্য হলো ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প মন্ত্রকের (MSME) অধীনে পরিচালিত প্রান্তিক কারিগরদের সরকারি স্বীকৃতি দেওয়া। আপনিও যদি এই সুযোগ কাজে লাগিয়ে নিজের স্বপ্ন পূরণ করতে চান এবং নিজেই ব্যবসা শুরু করতে চান তবে জেনে নিন কারা এই সুবিধার আওতায় পড়বেন এবং কী কী শর্ত মানতে হবে।

কোন কোন পেশার মানুষ আবেদন করতে পারবেন?

গ্রাম ও শহরের মোট ১৮টি ঐতিহ্যবাহী পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই সুবিধার আওতায় পড়বেন:

  • কাঠমিস্ত্রি (ছুতোর), কামার, তালা-চাবি মিস্ত্রি ও নৌকা তৈরির কারিগর।
  • স্বর্ণকার, কুমোর, ভাস্কর (মূর্তি গড়ার কারিগর) ও রাজমিস্ত্রি।
  • জুতো তৈরির কারিগর (চর্মকার), দর্জি, ধোপা ও নাপিত।
  • মাদুর বা ঝুড়ি প্রস্তুতকারী, মালাকার, প্রথাগত খেলনা প্রস্তুতকারক এবং মাছের জাল বোনার কারিগর।

কী কী সুবিধা মিলবে এই প্রকল্পে?

  • বিনা খরচে প্রশিক্ষণ ও ভাতা: যারা যারা এখানে আবেদন করবেন এবং যারা নির্বাচিত হবেন সেই সমস্ত কারিগরদের ৫ থেকে ৭ দিনের আধুনিক কাজের বুনিয়াদি প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণ চলাকালীন প্রতিদিন ৫০০ টাকা করে সরকারি ভাতা বা স্টাইপেন্ড মিলবে।
  • সরঞ্জাম কেনার অনুদান: বর্তমানে উন্নত মানের কাজকর্ম করার জন্য উন্নতমানের যন্ত্রপাতি বা টুলকিট প্রয়োজন হয়। এই সমস্ত যন্ত্রপাতি বা টুলকিট কেনার জন্য এককালীন ১৫ হাজার টাকার আর্থিক অনুদান (Toolkit Incentive) দেওয়া হবে।
  • জামানত ছাড়াই ১ লাখ টাকা ঋণ: ব্যবসা শুরু বা ব্যবসা বড় করার জন্য কোনো সম্পত্তি বন্ধক বা জামানত (Collateral) ছাড়াই প্রথম দফায় পাওয়া যাবে সর্বোচ্চ ১ লাখ টাকার সহজ শর্তের ঋণ। এই ঋণ সঠিকভাবে পরিশোধ করলে পরবর্তী ধাপে আরও বড় অঙ্কের ঋণের সুযোগ থাকবে। তাই আপনি এখান থেকে ব্যবসাটি ছোট থেকে আস্তে আস্তে বড় করতে পারবেন।
  • সরকারি স্বীকৃতি ও সহায়তা: প্রকল্পের আওতায় যোগ্য কারিগরকে সরকারের পক্ষ থেকে একটি অফিসিয়াল ‘PM Vishwakarma Certificate’ এবং ডিজিটাল পরিচয়পত্র (ID Card) প্রদান করা হবে। পাশাপাশি ডিজিটাল লেনদেন ব্যবস্থাও থাকবে।

আবেদনের যোগ্যতা ও নিয়ম:

  • এখানে যারা আবেদন করতে ইচ্ছুক তাদের ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর এবং তারা যে কাজের জন্য আবেদন করবেন সেই কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
  • পিএম বিশ্বকর্মা যোজনার অফিসিয়াল পোর্টালে (PM Vishwakarma Portal) গিয়ে অনলাইনে বায়োমেট্রিক ও আধার কার্ড যাচাইয়ের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে আপনি নিজের মোবাইল দিয়ে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করে নিতে পারবেন।

অর্থের অভাবে যারা এতদিন নিজের ব্যবসাকে বড় করতে পারছিলেন না তাদের জন্য এই বিশ্বকর্মা যোজনা একটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। নিজের ব্যবসা বড় করার জন্য একদিকে যেমন সরকার আর্থিক সহায়তা করছে এবং আপনি সরকারের কাছ থেকে কোন সুদে ঋণ নিতে পারবেন এর ফলে আপনি উন্নত ধরনের যন্ত্রপাতি কিনে ব্যবসা শুরু করতে পারবেন। এর পাশাপাশি ব্যবসা শুরু করার আগে আপনাকে প্রশিক্ষণ দেওয়া হবে। তাই যোগ্যতা থাকলে দেরি না করে নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার (CSC) বা অফিসিয়াল পোর্টাল থেকে আপনি আপনার মোবাইল দিয়ে বা কম্পিউটার দিয়ে নিজেই আবেদন করে নেওয়া হবে বুদ্ধিমানের কাজ।

Leave a Comment