পশ্চিমবঙ্গ কর্মসংস্থান ব্যবসা বাণিজ্য টেক নিউজ স্কলারশিপ সরকারি প্রকল্প

Sarathi Prakalpa: নবম নয়, এবার অষ্টম শ্রেণিতেই সরকারি সাইকেল! বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

প্রতিবেদন: Pallabi Roy

প্রকাশিত:

রাজ্য সরকার রাজ্যের সমস্ত মানুষের পাশে রয়েছেন। এই উদ্দেশ্যেই রাজ্য সরকার যেমন রাজ্যের মহিলাদের কথা চিন্তা ভাবনা করেন ঠিক তেমনি রাজ্য সরকার রাজ্যের ছাত্র-ছাত্রীদের কথাও মাথায় রেখেছেন। স্কুলে যাতায়াতের সুবিধার্থে ছাত্রছাত্রীদের জন্য চালু থাকা সাইকেল বিতরণ প্রকল্পে বড়সড় পরিবর্তন আনল রাজ্য সরকার। আগে যেখানে নবম শ্রেণিতে ওঠার পর পড়ুয়ারা সাইকেল পেত, এবার থেকে এক ধাপ এগিয়ে অষ্টম শ্রেণিতেই তাদের হাতে সাইকেল তুলে দেওয়া হবে। এর ফলে যারা এক জায়গা থেকে অন্য জায়গায় স্কুল করতে যায় বা যাদের যাতায়াতের সমস্যা রয়েছে তাদের সমস্যা সমাধান ঘটবে অনেক আগেই। মঙ্গলবার হাওড়ার ব্যাঁটরার একটি স্কুলে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে নতুন রূপরেখায় ‘সারথি’ প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

প্রশাসনিক হিসাব অনুযায়ী, নতুন এই সিদ্ধান্তের ফলে রাজ্যের প্রায় ১২ লক্ষ ৫৮ হাজারের বেশি পড়ুয়া সরাসরি উপকৃত হতে চলেছে। চলতি বছর অষ্টম শ্রেণী থেকেই সাইকেল পেয়ে যাবেন ছাত্র-ছাত্রীরা। উদ্বোধন শেষে মুখ্যমন্ত্রী স্কুলের পড়ুয়াদের সঙ্গে বসে মিড-ডে মিলের খাবার খান এবং তাদের পড়াশোনার খোঁজখবর নেন।

কী কী বদল এল নতুন ‘সারথি’ প্রকল্পে?

আগের সাইকেল প্রকল্পের অর্থাৎ সবুজ সাথীর তুলনায় নতুন ‘সারথি’ প্রকল্পে বেশ কিছু চোখে পড়ার মতো পরিবর্তন আনা হয়েছে:

  • রং ও চেহারায় পরিবর্তন: আগে যে নীল-সাদা সাইকেল দেওয়া হতো, তার বদলে এবার দেওয়া হচ্ছে উন্নত মানের গেরুয়া রঙের সাইকেল।
  • নিরাপত্তা ও গুণমানে জোর: রাস্তায় যাতায়াতের সুরক্ষার কথা ভেবে সাইকেলে ভালো মানের টায়ার এবং আলো ও রিফ্লেক্টরের ব্যবস্থা রাখা হয়েছে। স্কুলে সাইকেল পাঠানোর আগে তার মান পরীক্ষার বিশেষ ব্যবস্থাও থাকছে। এর আগের সরকার যে সাইকেল বিতরণ করতো সেই সাইকেলের গুণগত মান খারাপ ছিল তবে এবার সাইকেল অনেকটাই ভালো দেওয়া হবে।
  • এক বছর আগেই সুবিধা: নবম শ্রেণি পর্যন্ত অপেক্ষা না করে যাতে আরও কম বয়স থেকেই পড়ুয়ারা সহজে স্কুলে পৌঁছাতে পারে, তাই অষ্টম শ্রেণি থেকেই সাইকেল বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে ছাত্র-ছাত্রীদের স্কুলে যাওয়া থেকে শুরু করে টিউশনিতে যাওয়া সব ক্ষেত্রেই সুবিধা হবে।

রাজ্যেই তৈরি হবে সাইকেলের কারখানা

অনুষ্ঠান মঞ্চ থেকে জানানো হয়েছে, আগে বাইরে থেকে কেবল যন্ত্রাংশ এনে এখানে জোড়া লাগানো হতো। তবে এবার সেই নিয়ম বদলে স্থানীয় স্তরে কাজ ও কর্মসংস্থান বাড়ানোর জন্য রাজ্যেই সম্পূর্ণ সাইকেল তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে রাজ্যে কর্মসংস্থানের পরিমান ও বৃদ্ধি পাবে বলে মনে করছেন অভিজ্ঞ মহল। এর জন্য প্রয়োজনীয় জমি বরাদ্দের উদ্যোগও নেওয়া হচ্ছে।

স্কুলের প্রধান শিক্ষকদের মাধ্যমে খুব শীঘ্রই যোগ্য ছাত্রছাত্রীদের তালিকা তৈরির কাজ সম্পন্ন করে ধাপে ধাপে এই সাইকেল বিলি করা হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। তাই অষ্টম শ্রেণীতে যারা যারা পড়েন তাদের সকলের তালিকা স্কুলের তরফ থেকে পাঠানো হবে এবং তাদের প্রত্যেককেই একটি করে সাইকেল দেওয়া হবে।

Leave a Comment