ভারতের চাকরির বাজারে আবারও বড়সড় আশার খবর সামনে এল। দেশের অন্যতম বৃহৎ তথ্যপ্রযুক্তি সংস্থা Tata Consultancy Services (TCS) ঘোষণা করেছে যে তারা ২০২৬-২৭ অর্থবর্ষে প্রায় ২৫,০০০ নতুন ফ্রেশার্স নিয়োগ করতে চলেছে। প্রযুক্তি খাতে নতুনদের জন্য এটি নিঃসন্দেহে একটি বড় সুযোগ, বিশেষ করে যাঁরা সদ্য গ্র্যাজুয়েশন বা ইঞ্জিনিয়ারিং শেষ করেছেন এবং আইটি সেক্টরে ক্যারিয়ার গড়তে চান।

গত বছরের তুলনায় নিয়োগের চিত্র
ভারতবর্ষে যত নিয়োগ করা হয় সব থেকে বেশি নিয়োগ করা হয় TCS কোম্পানিতে। ২০২৫-২৬ অর্থবর্ষে যদিও এখানে TCS প্রায় ৪৪,০০০ ফ্রেশার্স নিয়োগ করেছিল, যা ভারতের বেসরকারি খাতে অন্যতম বৃহৎ নিয়োগ হিসেবে বিবেচিত হয়। গত কয়েক বছর ধরে বছরে বছরে ধারাবাহিকভাবে ৪০,০০০-এর বেশি নতুন কর্মী নিয়োগ করে আসছে সংস্থাটি। এ বছরও সেই নিয়ম অনুযায়ী ২৫ হাজার নতুন নিয়োগ করতে চলেছে এই কোম্পানি।
কর্মী ছাঁটাই প্রসঙ্গে কী জানালো TCS?
২০২৫-২৬ অর্থবর্ষে দেখা গিয়েছে এই কোম্পানি সম্ভাব্য প্রায় ১২,০০০ কর্মী ছাঁটাই নিয়ে বিভিন্ন মহলে আলোচনা তৈরি হয়েছিল। এই প্রসঙ্গে এই সংস্থার তরফ থেকে জানানো হয়েছে এই সিদ্ধান্তের সঙ্গে সরাসরি কোনো Artificial Intelligence (AI)-এর সম্পর্ক নেই। তবে সংস্থা স্পষ্ট করেছে যে, তারা দক্ষ এবং উচ্চ-কর্মক্ষম কর্মীদের দীর্ঘমেয়াদী ক্যারিয়ারের সুযোগ দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এবং তারা দক্ষ ও উচ্চ কর্মক্ষম কর্মীদের সর্বদাই প্রায়োরিটি দিয়ে থাকে।
চাকরিপ্রার্থীদের জন্য কী বার্তা?
বর্তমান পরিস্থিতিতে সরকারি চাকরির প্রায় নাই বললেই চলে এই পরিস্থিতিতে TCS-এর এই নিয়োগ পরিকল্পনা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ এটি শুধু চাকরির সুযোগই নয়, বরং আইটি সেক্টরে ক্যারিয়ার শুরু করার একটি বড় প্ল্যাটফর্ম। এর পাশাপাশি যারা এখানে চাকরি করেন তাদের প্রচুর পরিমাণে বেতন দেওয়া হয়। বিশেষ করে যারা কম্পিউটার সায়েন্স, আইটি, ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট বিষয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য এটি সঠিক সময় নিজেদের দক্ষতা বাড়ানোর। প্রোগ্রামিং, ডেটা অ্যানালিটিক্স, ক্লাউড কম্পিউটিং এবং AI-এর মতো দক্ষতা অর্জন করলে এই ধরনের বড় সংস্থায় চাকরি পাওয়ার সম্ভাবনা আরও বাড়বে।
২০২৬ সালের চাকরির বাজারে Tata Consultancy Services-এর ২৫,০০০ ফ্রেশার্স নিয়োগের ঘোষণা একটি বড় ইতিবাচক সংকেত। একদিকে যেমন নতুনদের জন্য সুযোগ তৈরি হচ্ছে, অন্যদিকে এটি দেশের আইটি খাতের স্থিতিশীলতা ও বৃদ্ধির ইঙ্গিতও দিচ্ছে।
