পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য আবারও বড় সুখবর। যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চান বা তাদের পড়াশোনা চালিয়ে যেতে চান তাদের জন্য এবার চলে এলো নতুন একটি স্কলারশিপ। রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় শিক্ষা সহায়তা প্রকল্প  তথা স্কলার্শিপ হলো Swami Vivekananda Merit-cum-Means Scholarship (SVMCM)। এই স্কলারশিপ দীর্ঘদিন ধরে ছাত্র-ছাত্রীদের আর্থিকভাবে সহায়তা করে আসছে এবং ২০২৬ সালেও শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথে আর্থিক সহায়তা দিয়ে চলেছে। বিশেষ করে যারা মেধাবী কিন্তু অর্থনৈতিকভাবে পিছিয়ে, তাদের জন্য এই স্কলারশিপ একপ্রকার আশীর্বাদ। যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চান এবং নিয়মিত তাদের পড়াশোনা চালিয়ে যেতে চান তাদের জন্য এই স্কলারশিপটি বিশাল বড় সহায়ক হতে চলেছে। বর্তমান দিনের শিক্ষার খরচ দিনের পর দিন বেড়ে যাচ্ছে এবং অনেকে সেই খরচ বহন করতে হিমশিম খাচ্ছে। এই পরিস্থিতিতে পরিস্থিতিতে SVMCM স্কলারশিপ ছাত্রছাত্রীদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

 কী এই SVMCM স্কলারশিপ?

Swami Vivekananda Merit-cum-Means Scholarship মূলত একটি Merit-cum-Means ভিত্তিক স্কিম। অর্থাৎ এখানে শুধু মেধা নয়, শিক্ষার্থীর পারিবারিক আর্থিক অবস্থাকেও গুরুত্ব দেওয়া হয়। যারা রেগুলার কোর্সে পড়াশুন করছেন তাদের জন্য এই স্কলারশিপ।

এই প্রকল্পের মাধ্যমে মাধ্যমিক থেকে শুরু করে স্নাতকোত্তর স্তর পর্যন্ত ছাত্রছাত্রীরা মাসিক ₹১,০০০ থেকে ₹৮,০০০ পর্যন্ত বৃত্তি পেতে পারেন। এছাড়াও উচ্চ শিক্ষার ক্ষেত্রে ১২ হাজার থেকে ২৫ হাজার পর্যন্ত টাকা পাওয়া যায় এখানে। ফলে পড়াশোনার খরচ, বই কেনা, কোচিং বা অন্যান্য শিক্ষার ব্যয় অনেকটাই কমে যায়।

কারা আবেদন করতে পারবেন?

এই স্কলারশিপের জন্য আবেদন করতে হলে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। এখানে আবেদন জানাতে হলে প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং তার পরিবারের বার্ষিক ইনকাম হতে হবে আড়াই লক্ষ টাকার কম। এছাড়াও এখানে শিক্ষাগত যোগ্যতার কিছু মানদণ্ড রয়েছে, অর্থাৎ যারা মাধ্যমিক উচ্চমাধ্যমিক পাস  স্নাতক স্তরে কমপক্ষে ৬০% নাম্বার পেয়েছেন তারা এই স্কলারশিপের জন্য যোগ্য।

আবেদন প্রক্রিয়া (Online Apply)

বর্তমানে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন। যারা একবার এই স্কলারশিপের টাকা পেয়েছেন তারা পুনরায় আবেদন জানাতে পারবেন তবে তাদের নতুন করে আবেদন জানাতে হবে না পুরনো আবেদন পত্রটি আবার রিনিউয়াল করে আবেদন করতে পারবেন। তবে যারা নতুন করে আবেদন জানাতে চান সেই সমস্ত শিক্ষার্থীদের svmcm.wb.gov.in পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

প্রথমে নিজের নাম, মোবাইল নম্বর ও ইমেল আইডি দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এরপর লগইন করে ফর্ম পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। সব তথ্য সঠিকভাবে পূরণ করে সাবমিট করলেই আবেদন সম্পূর্ণ হবে।

 প্রয়োজনীয় নথিপত্র

আবেদন করার সময় কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট জমা দিতে হয়। যেমন—সর্বশেষ পরীক্ষার মার্কশিট, ইনকাম সার্টিফিকেট, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, এবং আবাসিক প্রমাণপত্র।

 রিনিউয়াল (Renewal) প্রক্রিয়া

যারা আগের বছর এই স্কলারশিপ পেয়েছেন, তাদের প্রতি বছর রিনিউয়াল করতে হয়। রিনিউয়ালের ক্ষেত্রেও নির্দিষ্ট নম্বর বজায় রাখা বাধ্যতামূলক। অর্থাৎ আপনি যদি ৬০% পার্সেন্ট নাম্বার বজায় রাখেন তাহলে আপনি পরবর্তীকালেও এই স্কলারশিপের রিনিউয়াল করে টাকা পেয়ে যেতে পারবেন। একই পোর্টাল থেকে লগইন করে রিনিউয়াল আবেদন করা যায়। সময়মতো রিনিউ না করলে স্কলারশিপ বন্ধ হয়ে যেতে পারে।

২০২৬ সালের নতুন আপডেট

২০২৬ সালে স্কলারশিপ প্রক্রিয়ায় কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। অনেকেই অবৈধভাবে এখানে  আবেদন জানিয়ে টাকা পাচ্ছিলেন তাই এবার এখন ভেরিফিকেশন প্রক্রিয়ায় আরও কড়াকড়ি করা হয়েছে। বিশেষ করে শিক্ষার্থী সত্যিই পড়াশোনা করছেন কিনা, তা নিশ্চিত করার জন্য ইনস্টিটিউশন ভেরিফিকেশন বাধ্যতামূলক। এছাড়াও যদি কারো পড়াশোনার মাঝে গ্যাপ হয়ে থাকে তাহলে গ্যাপ এয়ার সার্টিফিকেট পূরণ করেও এই স্কলারশিপের জন্য আবেদন জানানো যাবে।

এই স্কলারশিপ শুধু আর্থিক সহায়তাই নয়, বরং শিক্ষার্থীদের আত্মবিশ্বাসও বাড়ায়। যারা উচ্চ শিক্ষার স্বপ্ন দেখেন তাদের জন্য এটি একটি বিরাট বড় স্কলারশিপ। একটি তারা বুঝতে পারে যে সরকার তাদের পাশে আছে, ফলে তারা আরও উৎসাহ নিয়ে পড়াশোনা চালিয়ে যেতে পারে। সব মিলিয়ে SVMCM স্কলারশিপ ২০২৬ পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য এক বড় সুযোগ। আপনি যদি যোগ্য হন, তাহলে দেরি না করে এখনই আবেদন করুন। কারণ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তই ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপ।

By Sujit Roy

Sujit Roy is the Founder of Bengal Pravakar. A Geography post-graduate and expert content creator, he specializes in delivering accurate updates on Government Jobs and Career guidance.