ভারতে মহিলাদের স্বাবলম্বী করে তুলতে এবং আর্থিকভাবে তারা যাতে অন্যের উপর নির্ভরশীল না থাকে তার জন্য কেন্দ্র সরকার একের পর এক বিভিন্ন ধরনের উদ্যোগ নিচ্ছেন। এবার সেই ধারাবাহিকতা বজায় রাখতে Life Insurance Corporation of India (LIC) চালু করেছে একটি বিশেষ প্রকল্প—Bima Sakhi Yojana । দীর্ঘদিন ধরে মহিলাদের সুযোগ-সুবিধা দিচ্ছে এই প্রকল্প ২০২৬-এ আবারও নতুন করে নতুন আপডেট নিয়ে এই প্রকল্প হাজির হয়েছে জনসম্মুখক্ষে। নতুন করে এই প্রকল্পের মাধ্যমে মহিলারা বছরে ৮৪ হাজার টাকা পর্যন্ত আয় করার সুযোগ পেয়ে যাবেন। মহিলাদের আয়ের পাশাপাশি একটি তাদের জন্য একটি কর্মসংস্থান যেটি তাদের সমাজে মাথা উঁচু করে বাঁচতে এবং তাদের দীর্ঘমেয়াদী একটি আয়ের পথ তৈরি করে দিচ্ছে।

 Bima Sakhi Yojana কী?

Bima Sakhi Yojana মহিলাদের জন্য একটি প্রশিক্ষণ মুলক প্রকল্প। এখানে মহিলাদের প্রশিক্ষণের মাধ্যমে তাদের কাজ সম্পর্কে অবগত করা হয়, যেখানে মহিলাদের বিমা এজেন্ট হিসেবে তৈরি করা হয়। মহিলারা এই স্কিমের মাধ্যমে গ্রাম থেকে শুরু করে শহরে তাদের দক্ষতার উপর ভিত্তি করে এবং তাদের প্রশিক্ষণের দক্ষতাকে কাজে লাগিয়ে লাইফ ইনস্যুরেন্স এজেন্ট হিসেবে কাজ করার সুযোগ পায়। প্রশিক্ষণ চলাকালীনই মহিলাদের ভাতা দেওয়া হয় এবং প্রশিক্ষণ শেষে তারা যখন কাজে যুক্ত হয় তখন তারা নিজের ইচ্ছে মত আয় করার সুযোগ পায়।

 কীভাবে আবেদন করবেন?

এই স্কিমে আবেদন করা খুবই সহজ এবং সম্পূর্ণ অনলাইন ভিত্তিক। আপনি যদি আবেদন করতে আগ্রহী হন তাহলে আপনাকে প্রথমেই LIC-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যোগাযোগ করতে হবে। এখানে আপনার প্রয়োজনীয় সমস্ত তথ্য দিয়ে আবেদনের ফরম পূরণ করতে হবে এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপর তারা আপনার সমস্ত নথি খতিয়ে দেখবেন এবং আপনি যদি উপযুক্ত হন তাহলে আপনাকে কাজে নিযুক্ত করা হবে এবং প্রশিক্ষণের জন্য আপনাকে ডাকা হবে। আপনি বাড়িতে বসেই আপনার মোবাইল দিয়ে বা কম্পিউটারের মাধ্যমে অনলাইনে আবেদন জানাতে পারবেন।

বাস্তব জীবনে কীভাবে উপকার পাচ্ছেন মহিলারা?

এই প্রকল্পটি দীর্ঘদিন ধরে চলে আসে এবং গ্রাম থেকে শুরু করে শহরের বিভিন্ন মহিলারা এই  স্কিমটির মাধ্যমে ভীষণভাবে উপকৃত হচ্ছে এবং প্রতি মাসে নিশ্চিত আয় করছেন। এই প্রকল্পটির মাধ্যমে মহিলারা সমাজে তাদের সম্মান পাচ্ছেন এর ফলে মহিলাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাচ্ছে।

বছরে ₹৮৪,০০০ কীভাবে পাবেন?

এখানে আবেদন করার পর আপনি যদি প্রশিক্ষণে সুযোগ পান তাহলে প্রশিক্ষণ চলাকালীনই আপনাকে ভাতা দেওয়া হবে প্রথম বছরে যারা অংশগ্রহণ করবেন সেই সমস্ত মহিলাদের প্রতি মাসে ৭০০০ টাকা করে দেওয়া হবে অর্থাৎ বছরে ৮৪ হাজার টাকা পর্যন্ত পেয়ে যাবেন। তবে শুধু প্রথম বছরই নয়—এই স্কিমে মোট তিন বছর ধরে ভাতা দেওয়া হয়:

  • প্রথম বছর: প্রতি মাসে ₹৭,০০০
  • দ্বিতীয় বছর: প্রতি মাসে ₹৬,০০০
  • তৃতীয় বছর: প্রতি মাসে ₹৫,০০০

এই তিন বছরে মোট প্রায় ₹২ লক্ষ টাকার আর্থিক সহায়তা পাওয়া যায়। অর্থাৎ আপনি যদি এই প্রকল্পকে সুযোগ পান তাহলে আপনি সমস্ত ধরনের সুযোগ-সুবিধা পেয়ে যাচ্ছেন এখান থেকে। এই তিন বছর পরে আপনি আপনার ইচ্ছামত এখানে কাজ করার সুযোগ পাবেন এবং আপনি যত বেশি কাজ করবেন তত আয় করার সুযোগ পাবেন।

LIC Bima Sakhi Yojana 2026 শুধু একটি স্কিম নয়, এটি মহিলাদের জন্য একটি  নতুন উপার্জনের পথ এবং তাদের আত্মবিশ্বাস বাড়ানোর উপায়। সমাজে মহিলারা যাতে মাথা উঁচু করে বাঁচতে পারে তার জন্য কেন্দ্র সরকার যেমন বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দিচ্ছেন ঠিক তেমনি রাজ্য সরকার ও সুযোগ-সুবিধা দিচ্ছেন ঠিক একই রকম ভাবে এই LIC কোম্পানি তরফ থেকেও এই সুবিধা দেওয়া হচ্ছে। বছরে ₹৮৪,০০০ আয় থেকে শুরু করে আপনি এখানে দীর্ঘমেয়াদী আয় করার সুযোগ পাবেন এবং যত খুশি আয় করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে এলআইসির পলিসি বিক্রি করতে হবে এবং আপনি যত বেশি বিক্রি করতে পারবেন তত বেশি আয় করতে পারবেন এক্ষেত্রে মহিলারাই গ্রামের এবং শহরের মানুষদের বোঝাতে সক্ষম এবং তারা প্রচুর আয় করতে পারে এখান থেকে। আপনি বা আপনার পরিবারের কেউ যদি স্বনির্ভর হতে চান, তাহলে এই সুযোগটি হাতছাড়া না করাই ভালো। সঠিক সিদ্ধান্ত আজই আপনার আগামীকালকে বদলে দিতে পারে।

By Pallabi Roy

Pallabi Roy is a Content Editor at Bengal Pravakar. She is an expert in reporting on State and Central Government Welfare Schemes, ensuring readers stay updated on social benefits.