পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে বড় পরিবর্তন। তবে পরিবর্তনের আগে বেশ কিছু বড় বড় ঘোষণা করা হয়েছিল কেন্দ্র সরকারের তরফ থেকে। বিধানসভা নির্বাচনে জয়ের পর রাজ্যে সরকার গঠন করতে চলেছে Bharatiya Janata Party (BJP)। আগামী ৯ মে শপথ গ্রহণকে সামনে রেখে ইতিমধ্যেই সামনে আসতে শুরু করেছে নতুন সরকারের সম্ভাব্য নীতিগত রূপরেখা। ক্ষমতায় আসার আগে বিভিন্ন ধরনের প্রকল্পের কথা ঘোষণা করেছিল ভারতীয় জনতা পার্টি।

প্রধানমন্ত্রী Narendra Modi এবং দলের শীর্ষ নেতৃত্বের বার্তায় স্পষ্ট—স্বাস্থ্য, কর্মসংস্থান, মহিলাদের সুরক্ষা ও প্রশাসনিক সংস্কারে একাধিক বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তবে ভোট শেষ হয়ে গেলে সেগুলো এখন দ্রুত বাস্তবায়নের পথে।

প্রথম মন্ত্রিসভায় স্বাস্থ্য পরিষেবায় বড় পদক্ষেপ

সরকার গঠনের পর প্রথম দফাতেই রাজ্যে চালু হতে পারে Ayushman Bharat Yojana। এটি একটি কেন্দ্র সরকারি প্রকল্প। এর ফলে—

  • লক্ষ লক্ষ পরিবার পাবে বিনামূল্যে স্বাস্থ্য বিমা কভার
  • বেসরকারি হাসপাতালে চিকিৎসা সহজ হবে এবং খুব কম খরচেই চিকিৎসা করাতে পারবে
  • স্বাস্থ্য পরিকাঠামোয় গতি আসবে খুব দ্রুত স্বাস্থ্যপরিসেবা ভালো হবে

মহিলাদের জন্য মাসে ₹৩০০০—সবচেয়ে বড় ঘোষণা

নতুন সরকারের অন্যতম প্রধান সিদ্ধান্ত— যোগ্য মহিলাদের জন্য মাসিক ₹৩০০০ আর্থিক সহায়তা। আগের লক্ষী ভান্ডার প্রকল্পের মমতা যেমন মাসে মাসে মহিলাদের ১৫০০ ও ১৭০০ টাকা করে দিত ঠিক সেই প্রকল্পটি পরিবর্তন করে এবার কেন্দ্র সরকার দিতে চলেছে তিন হাজার টাকা।

এছাড়াও—

  • মাতৃত্বকালীন স্বাস্থ্য পরিষেবা উন্নত করা
  • ক্যান্সার প্রতিরোধে টিকাকরণ কর্মসূচি
  • গ্রামীণ ও শহুরে এলাকায় স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি

‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’ ও চাকরিতে সংরক্ষণ

মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবার রাজ্য সরকার মহিলাদের চাকরিতেও ৩৩% সংরক্ষণ দেবেন—

  • বিশেষ বাহিনী ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’ গঠন
  • সরকারি চাকরিতে ৩৩% সংরক্ষণ চালুর প্রস্তুতি

লক্ষ্য: নিরাপদ পরিবেশ ও নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণ বৃদ্ধি

 যুবকদের জন্য বড় স্বস্তি—₹৩০০০ বেকার ভাতা

চাকরিপ্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা— চাকরি না পাওয়া পর্যন্ত মাসে ₹৩০০০ ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিল ।

পাশাপাশি—

  • ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিনিয়োগ বাড়ানো
  • নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি ও বেকারদের কর্মসংস্থান দেওয়া
  • স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম জোরদার

আইনশৃঙ্খলায় বদল, UCC চালুর রোডম্যাপ

নতুন সরকারের পরিকল্পনায়—

  • ৬ মাসের মধ্যে UCC (Uniform Civil Code) চালুর প্রস্তুতি
  • সীমান্ত নিরাপত্তা জোরদার
  • অনুপ্রবেশ রুখতে কঠোর পদক্ষেপ

সরকারি কর্মচারীদের জন্য সুখবর

  • ৪৫ দিনের মধ্যে সপ্তম বেতন কমিশন কার্যকর
  • ৬ মাসের মধ্যে অষ্টম বেতন কমিশনের প্রক্রিয়া শুরু

ফলে বেতন কাঠামোয় বড় পরিবর্তনের সম্ভাবনা

 কৃষি ও মৎস্য ক্ষেত্রে জোর

গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে বিভিন্ন ধরনের প্রকল্পের কথা বলেছিলেন বিশেষ করে যারা কৃষি কজের সঙ্গে যুক্ত তাদের উন্নয়নের দিকে লক্ষ্য রাখবেন—

  • ধান, আলু, আম চাষে বিশেষ সহায়তা প্রদান করা হবে
  • ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ
  • Pradhan Mantri Matsya Sampada Yojana-র মাধ্যমে মৎস্যচাষে উন্নয়ন

উত্তরবঙ্গের উন্নয়ন—বিশেষ ফোকাস

  • চা বাগান পুনরুজ্জীবন
  • দার্জিলিং চায়ের আন্তর্জাতিক ব্র্যান্ডিং
  • পাটশিল্প আধুনিকীকরণ

পাশাপাশি ভাষা ও সংস্কৃতির উন্নয়নেও জোর দেওয়া হচ্ছে।

দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থান

নতুন সরকার স্পষ্ট করেছে—

  • আগের সরকারের অভিযোগের তদন্ত
  • দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
  • প্রশাসনে স্বচ্ছতা আনতে পদক্ষেপ

৯ মে সরকার গঠনের সঙ্গে সঙ্গে রাজ্যে নতুন প্রশাসনিক অধ্যায়ের সূচনা হতে চলেছে। ইতিমধ্যেই যে সমস্ত ঘোষণা করা হয়েছিল এখন দেখার বিষয় সেগুলো কবে বাস্তবায়িত হয়। বাস্তবায়িত হলে সাধারণ মানুষের জীবনে বড় প্রভাব ফেলতে পারে—বিশেষ করে চাকরি, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে। এখন নজর থাকবে—এই ঘোষণাগুলি কত দ্রুত বাস্তব রূপ পায় এবং মানুষের জীবনে কতটা পরিবর্তন আনতে পারে।

By Pallabi Roy

Pallabi Roy is a Content Editor at Bengal Pravakar. She is an expert in reporting on State and Central Government Welfare Schemes, ensuring readers stay updated on social benefits.