ব্যাংকে চাকরির স্বপ্ন দেখছেন? তাহলে এবার আপনার জন্য বড় সুখবর নিয়ে এল Union Bank of India। দেশের অন্যতম জনপ্রিয় সরকারি ব্যাংক এবার Apprentice পদে বিপুল সংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নূন্যতম যোগ্যতায় এখানে প্রচুর কর্মী নিয়োগ করা হবে। মোট ১৮৬৫টি শূন্যপদে নিয়োগ করা হবে এবং নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত স্টাইপেন্ড পাবেন। ইতিমধ্যেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তাই যারা সরকারি ব্যাংকে কাজের সুযোগ খুঁজছেন, তাদের জন্য এটি হতে পারে দুর্দান্ত সুযোগ। আপনিও যদি সরকারি ব্যাংকে চাকরির খোঁজ করে থাকেন তাহলে এটি হতে পারে আপনার জন্য একটি দুর্দান্ত সুযোগ।

কোন পদে নিয়োগ হবে?
Union Bank of India Apprentice Recruitment 2026-এর মাধ্যমে Apprentice পদে নিয়োগ করা হবে। যারা যারা এপ্রেন্টিস পদে চাকরি করতে চান তাদের জন্য এটি একটি বিশাল বড় সুযোগ।এই নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করছে ব্যাংকের Human Resource Vertical ও Manpower Planning and Recruitment Division।
মোট শূন্যপদ কত?
এই নিয়োগের মাধ্যমে মোট ১৮৬৫টি শূন্যপদে প্রার্থী নিয়োগ করা হবে। দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই নিয়োগ হবে। পশ্চিমবঙ্গেও একাধিক শূন্যপদ রয়েছে। তাই আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনিও এখানে আবেদন জানিয়ে চাকরি করার সুযোগ পেয়ে যাবেন।
গুরুত্বপূর্ণ তারিখ
| বিষয় | তারিখ |
|---|---|
| আবেদন শুরু | ২৯ এপ্রিল ২০২৬ |
| আবেদন শেষ | ১৯ মে ২০২৬ |
| সম্ভাব্য অনলাইন পরীক্ষা | মে/জুন ২০২৬ |
| যোগ্যতার নির্ধারিত তারিখ | ১ এপ্রিল ২০২৬ |
পশ্চিমবঙ্গে কত শূন্যপদ?
পশ্চিমবঙ্গে মোট ৫৬টি শূন্যপদে Apprentice নিয়োগ করা হবে। এছাড়াও উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, কর্ণাটকসহ একাধিক রাজ্যে বিপুল নিয়োগ হবে। তাই আপনি যে কোন রাজ্যের স্থায়ী বাসিন্দা হলেই এখানে আবেদন জানাতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে Graduation পাশ হতে হবে। আপনি যদি গ্রাজুয়েশন পাস থাকেন তাহলে এই চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে আপনার গ্রাজুয়েশন কমপ্লিট থাকতে হবে।
বয়সসীমা
২০২৬ সালের ১ এপ্রিল অনুযায়ী:
- সর্বনিম্ন বয়স: ২০ বছর
- সর্বোচ্চ বয়স: ২৮ বছর
সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
| ক্যাটাগরি | বয়সে ছাড় |
|---|---|
| OBC | ৩ বছর |
| SC/ST | ৫ বছর |
| PwBD (UR/EWS) | ১০ বছর |
| PwBD (OBC) | ১৩ বছর |
| PwBD (SC/ST) | ১৫ বছর |
আবেদন ফি কত?
| ক্যাটাগরি | আবেদন ফি |
|---|---|
| General/OBC Male | ₹৯৪৪ |
| General/OBC Female | ₹৭০৮ |
| SC/ST/PwBD/Transgender | ₹২৩৬ |
নির্বাচন প্রক্রিয়া কীভাবে হবে?
প্রার্থীদের দুটি ধাপে নির্বাচন করা হবে:
- Online Written Examination
- Local Language Proficiency Test
পরীক্ষার ধরন
| বিষয় | প্রশ্ন | নম্বর |
|---|---|---|
| General/Financial Awareness | ২০ | ২০ |
| General English | ২০ | ২০ |
| Quantitative & Reasoning Aptitude | ২০ | ২০ |
| Computer Knowledge | ২০ | ২০ |
| Union Bank Products & Services | ২০ | ২০ |
- মোট প্রশ্ন: ১০০
- মোট নম্বর: ১০০
- সময়: ৬০ মিনিট
- Negative Marking: নেই
কত টাকা স্টাইপেন্ড মিলবে?
নির্বাচিত Apprentice-দের পোস্টিং এলাকার ভিত্তিতে মাসিক স্টাইপেন্ড দেওয়া হবে।
| ব্রাঞ্চ ক্যাটাগরি | মাসিক স্টাইপেন্ড |
|---|---|
| Rural / Semi Urban | ₹১৫,০০০ |
| Urban | ₹১৮,০০০ |
| Metro City | ₹২০,০০০ |
কীভাবে আবেদন করবেন?
আবেদন সম্পূর্ণ অনলাইনে করতে হবে। নিচের ধাপগুলি অনুসরণ করুন:
প্রথমে অফিসিয়াল পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করুন এরপর NAPS এবং NATS পোর্টালে নাম নথিভুক্ত করুন এরপর BFSI SSC Portal-এ লগইন করুন এরপর আবেদনপত্র ভালোভাবে পূরণ করুন প্রয়োজনীয় নথি আপলোড করুন এরপর আবেদন ফি জমা দিন এবং ফর্ম সাবমিট করে প্রিন্ট আউট রেখে দিন।
প্রয়োজনীয় নথিপত্র
আবেদনের সময় নিচের ডকুমেন্টগুলি লাগতে পারে:
- আধার কার্ড
- পাসপোর্ট সাইজ ছবি
- Graduation Marksheet / Certificate
- PAN Card
- Caste Certificate (যদি প্রযোজ্য হয়)
- PwBD Certificate
- NAPS Registration Number
- NATS Enrollment Number
ব্যাংকিং সেক্টরে ভবিষ্যতে স্থায়ী চাকরির সুযোগ পেতেও এই Apprenticeship অভিজ্ঞতা কাজে লাগতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আপনার যদি এই ট্রেনিং করা থাকে এবং অভিজ্ঞতা থাকে তাহলে পরবর্তীকালে ব্যাংকে চাকরির ক্ষেত্রে আপনি অগ্রাধিকার পাবেন। আপনি যদি সরকারি ব্যাংকে কাজ করার স্বপ্ন দেখে থাকেন, তাহলে Union Bank of India Apprentice Recruitment 2026 হতে পারে আপনার জন্য বড় সুযোগ। সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ করা হবে, তাই শেষ মুহূর্তের অপেক্ষা না করে দ্রুত আবেদন সম্পূর্ণ করাই ভালো। নিয়মিত অফিসিয়াল আপডেট দেখে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।
অফিসিয়াল নোটিশ: বিস্তারিত জানুন
