আপনি কি পড়াশোনার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা  অর্জনের সুযোগ খুঁজছেন। তাহলে আপনার জন্য এসেছে বিশাল বড় একটি সুযোগ। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং পড়াশোনার পাশাপাশি অভিজ্ঞতা অর্জন করে  ভালো কোন কাজ করতে চান তাহলে কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় দিচ্ছে বিশাল বড় সুযোগ। অন্য রাজ্যের মত এবার পশ্চিমবঙ্গের শিক্ষার্থীদের জন্যও খুলে গেল এক বিরাট দরজা। Cooch Behar Panchanan Barma University-এর উদ্যোগে শুরু হতে চলেছে একটি বিশেষ গ্রীষ্মকালীন ইন্টার্নশিপ প্রোগ্রাম, এখানে আপনি খুব সহজেই প্রশিক্ষণ নিতে পারবেন। যেখানে প্রশিক্ষণ দেবেন ISRO, NASA এবং IIT-এর অভিজ্ঞ বিজ্ঞানী ও গবেষকরা। হাতে কলমে আপনারা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে ভালো কোন কাজের সুযোগ পাবেন।

এই প্রশিক্ষণ কর্মসূচি শুধু একটি ইন্টার্নশিপ নয়, বরং ভবিষ্যতের ক্যারিয়ার গঠনের জন্য এক গুরুত্বপূর্ণ ধাপ হতে পারে—বিশেষ করে যারা বিজ্ঞান, প্রযুক্তি বা গবেষণার সঙ্গে যুক্ত হতে চান।

কী এই ইন্টার্নশিপ প্রোগ্রাম?

এই উদ্যোগটি মূলত একটি অনলাইন স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যে সমস্ত শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে নিজের স্কিল বাড়াতে চান এবং ভবিষ্যতে ভালো কোন ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য এই ইন্টার্নশিপ প্রোগ্রাম। এই প্রোগ্রামটি আয়োজন করছে India Space Lab। এখানে শিক্ষার্থীদের আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। এর ফলে শিক্ষার্থীরা হাতে-কলমে বিভিন্ন ধরনের প্রযুক্তি ও বিজ্ঞান সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় শিখে গিয়ে তারা ভবিষ্যতে নিজের ক্যারিয়ার গড়তে পারবে।

এই কোর্সে যে বিষয়গুলো শেখানো হবে:

  •  অ্যাস্ট্রোনমি ও অ্যাস্ট্রোফিজিক্স
  • রিমোট সেন্সিং
  • জিআইএস (Geographic Information System)

বর্তমান যুগে এই বিষয়গুলোর চাহিদা অত্যন্ত বেশি, বিশেষ করে স্পেস টেকনোলজি, ডেটা অ্যানালিটিক্স এবং গবেষণার ক্ষেত্রে। আপনি যদি এই সমস্ত প্রশিক্ষণ নিয়ে কাজ করতে থাকেন তাহলে আপনাকে ইসরোর মত বড় বড় রিসার্চ সেন্টারগুলোতে নিয়োগ করা হবে।

 কোর্সের সময়কাল ও কাঠামো

  • মোট সময়কাল: এখানে মোট ৪৫ দিনের ইন্টার্নশিপ প্রোগ্রাম করানো হবে।
  • শুরু: ১৯ মে ২০২৬ তারিখ থেকে এখানে ট্রেনিং দেওয়া শুরু হবে।
  • শেষ: ২ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত ট্রেনিং চলবে।
  • ক্লাস: দুটি আলাদা সেশনে অনলাইন মাধ্যমে
  • শেষে: সার্টিফিকেট প্রদান

এই কোর্সটি সম্পূর্ণ অনলাইনে হওয়ায়, আপনি ঘরে বসেই অংশগ্রহণ করতে পারবেন—যা অনেকের জন্য বড় সুবিধা। এর ফলে আপনি ঘরে বসেই পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি আন্ডারে এই কোর্সটি করে আপনি সার্টিফিকেট পেয়ে যেতে পারেন, যেটা আপনাকে ভবিষ্যতে বিভিন্ন সংস্থায় কাজ করতে বিশেষ সহায়ক হবে।

কারা আবেদন করতে পারবেন?

এই ইন্টার্নশিপে আবেদন করতে পারবেন— যারা বর্তমানে স্নাতক (UG) শিক্ষার্থী এর পাশাপাশি যারা স্নাতকোত্তর (PG) শিক্ষার্থী এবং পিএইচডি গবেষক এছাড়াও যারা এই বিষয় নিয়ে বর্তমানে পড়াশুনা করছেন তারাও এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন। অর্থাৎ, বিজ্ঞান বা প্রযুক্তি নিয়ে আগ্রহ থাকলেই এই সুযোগ আপনার জন্য।

মোট আসন সংখ্যা

  • অ্যাস্ট্রোনমি ও অ্যাস্ট্রোফিজিক্স: ১১৪০ জন
  • রিমোট সেন্সিং ও GIS: ১১৪০ জন

মোট প্রায় ২২৮০ জন শিক্ষার্থী এই প্রোগ্রামে অংশ নিতে পারবেন।

 কোর্স ফি

এই প্রশিক্ষণে অংশ নিতে আপনাকে দিতে হবে:

  • ₹১,৭৫০ (এককালীন ফি)

বর্তমান বাজারে এই ধরনের আন্তর্জাতিক মানের ট্রেনিংয়ের তুলনায় এই ফি অত্যন্ত কম বললেই চলে। আপনি এই টাকায় সম্পূর্ণ সরকারি ইউনিভার্সিটির আন্ডারে এই প্রোগ্রামটি করতে পারবেন।

 কী সুবিধা পাবেন?

এই ইন্টার্নশিপে অংশগ্রহণ করলে আপনি পাবেন—

  •  ISRO, NASA ও IIT-র বিশেষজ্ঞদের কাছ থেকে সরাসরি শেখার সুযোগ
  • আধুনিক প্রযুক্তি ও গবেষণার বাস্তব অভিজ্ঞতা
  • একটি স্বীকৃত সার্টিফিকেট
  • ভবিষ্যতে উচ্চশিক্ষা বা চাকরির ক্ষেত্রে বাড়তি সুবিধা

 কীভাবে আবেদন করবেন?

আবেদন প্রক্রিয়াটি খুবই সহজ— বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে যান এরপর অফিসিয়াল ওয়েবসাইটেই হোমপেজে আপনারা “Internship Programme 2026” সংক্রান্ত বিজ্ঞপ্তি খুঁজে বের করুন। এরপর সেখান থেকে আপনাকে  অনলাইনের মাধ্যমে ফরমটি পূরণ করতে হবে যেখানে বেশ কিছু প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে এবং শেষে আবেদনের ফি জমা দিতে হবে। ইতিমধ্যেই আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং আবেদন চলবে ১৫ ই মে ২০২৬ তারিখ পর্যন্ত।

কেন এই সুযোগ মিস করা উচিত নয়?

বর্তমান প্রতিযোগিতামূলক যুগে শুধুমাত্র ডিগ্রি থাকলেই হয় না, প্রয়োজন স্কিল ও বাস্তব অভিজ্ঞতা। এই কোর্সটি করে আপনি আপনার দক্ষতা বাড়াতে পারবেন যেটি আপনাকে বিভিন্ন কাজ খুঁজে দিতে সহায়তা করবে। এই ইন্টার্নশিপ সেই দিক থেকে একটি গোল্ডেন অপারচুনিটি— কম খরচে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ সুযোগ পেয়ে যাবেন, বাড়িতে বসেই শেখার সুযোগ, ভবিষ্যতের ক্যারিয়ারে শক্ত ভিত গড়ার সুযোগ।

যদি আপনি বিজ্ঞান, প্রযুক্তি বা গবেষণার জগতে নিজের ক্যারিয়ার গড়তে চান, তাহলে এই ইন্টার্নশিপ আপনার জন্য একদম উপযুক্ত। আপনি যদি এখান থেকে প্রশিক্ষণ নিতে পারেন তাহলে আপনি বড় বড় রিসার্চ সেন্টার গুলোতে কাজ করার সুযোগ পাবেন। বিশেষ করে ISRO ও NASA-এর মতো সংস্থার বিশেষজ্ঞদের কাছ থেকে শেখার সুযোগ বারবার আসে না। তাই দেরি না করে এখনই আবেদন করুন এবং নিজের ভবিষ্যৎকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যান।

By Sujit Roy

Sujit Roy is the Founder of Bengal Pravakar. A Geography post-graduate and expert content creator, he specializes in delivering accurate updates on Government Jobs and Career guidance.