কয়েক দিন ধরে অত্যাধিক গরমে কাঁপছে দুই বঙ্গ। অত্যাধিক গরমে নাজেহাল বঙ্গবাসীর। প্রখর তাপে একটু বৃষ্টির জন্য চাতক পাখির মত চেয়ে রয়েছে দুই বঙ্গের জনতা। আজও অনেক জায়গায় সূর্যের প্রখর তাপমাত্রা রয়েছে এবং তীব্র গরম দেখা দিচ্ছে। তবে আজ কিছু কিছু জেলায় মেঘলা আকাশও দেখা দিচ্ছে। এরই মধ্যে আবার স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আজকে কি উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে? চলুন এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আজ বেশিরভাগ জেলায় প্রখর সূর্যের তাপ রয়েছে। তবে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরমধ্যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ের স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই এবং গরমের পরিমাণ আরো বাড়বে।

 

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়ার দিকে। আজ সারাদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া চরমভাবাপন্ন। আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী আজ প্রচুর তাপমাত্রা থাকবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে এর পাশাপাশি দক্ষিণবঙ্গের তাপমাত্রার সতর্কবার্তা ও জারি করা হয়েছে পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান জেলায়। এই সমস্ত জেলায় হিট স্ট্রোকের সম্ভাবনা রয়েছে তাই আগে থেকেই আগাম সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে। এছাড়াও পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলায় তীব্র গরম থাকবে সারাদিন এবং এর পাশাপাশি আর্দ্রতায় ভরা বাতাস প্রবাহিত হবে।

 

চলতি সপ্তাহে কেমন থাকবে দুই বঙ্গের আবহাওয়া?

বৃহস্পতিবার উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় বিশেষ করে সমুদ্রবর্তী এলাকা গুলোতে বজ্রবিদ্যুৎ সহ প্রচুর পরিমাণে ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে । তবে পুরো সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই গরম থাকবে তীব্র এবং বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝারগ্রাম এবং বীরভূম জেলায় তীব্র গরম থাকবে সারাদিন এবং সন্ধ্যার সময় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সপ্তাহের শেষের দিকে সমগ্র রাজ্য জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং গরমের তীব্রতা তুলনামূলকভাবে অনেকটা কম থাকবে।

 

তীব্র গরমে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সতর্কবার্তা জারি করে জানিয়ে দেওয়া হয়েছে বাইরে বের হলে ছাতা এবং জলের বোতল অবশ্যই সঙ্গে রাখুন। যতটা সম্ভব একটানা সূর্যের তাপ এড়িয়ে চলুন এবং সুতির বস্ত্র পরিধান করুন। শরীরকে সর্বদা হাইড্রেট রাখুন এজন্য অবশ্যই অতিরিক্ত পরিমাণে জল পান করুন এবং ওআরএস পান করুন।

By Pallabi Roy

Pallabi Roy is a Content Editor at Bengal Pravakar. She is an expert in reporting on State and Central Government Welfare Schemes, ensuring readers stay updated on social benefits.