দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে চলেছে পশ্চিমবঙ্গের এ বছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। ২০২৬ সালে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি থেকে এবং চলেছিল ১২ ই ফেব্রুয়ারি পর্যন্ত। পরীক্ষা শেষ হওয়ার পর থেকে ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক সকলের মনেই একটাই প্রশ্ন ছিল রেজাল্ট কবে প্রকাশ পাবে? অবশেষে পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে জানিয়ে দেওয়া হল পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট খুব শীঘ্রই প্রকাশ হতে চলেছে।

মাধ্যমিক শিক্ষা পর্ষদের নতুন ঘোষণা
মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ নিয়ে মাধ্যমিক শিক্ষা পর্ষদ ইতিমধ্যেই নতুন একটি ঘোষণা দিয়েছেন। সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন, আমাদের পশ্চিমবঙ্গে দুই দফায় বিধানসভা নির্বাচন হতে চলেছে এবং বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হতে চলেছে ৪ই মে। তাই যতদিন পর্যন্ত এই ভোট প্রক্রিয়ার চলবে অর্থাৎ চার মেয়ে পর্যন্ত পশ্চিমবঙ্গ মাধ্যমের শিক্ষা পর্ষদের রেজাল্ট প্রকাশ পাবে না। প্রতিবছরের ন্যায় এ বছরেও নির্দিষ্ট সময়ে বের করার কথা থাকলেও নির্বাচন প্রক্রিয়ার জন্য সাময়িকভাবে কিছুদিন বিলম্ব হতে চলেছে ফল প্রকাশের। তবে সাধারণত ৯০ দিনের মাথায় মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ পায়। মাধ্যমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে ৪ই মে ফল প্রকাশের পরেই রেজাল্ট প্রকাশ করা হবে মাধ্যমিক পরীক্ষার।
মাধ্যমিক পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান ২০২৫ সালে ৬৯ দিনের মাথায় মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ পেয়েছিল তবে এবছর এত দ্রুত ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না। এর কারণ হিসেবে তিনি বলেছেন প্রতিবছর মাধ্যমে এক রেজাল্ট প্রকাশ হওয়ার পরেই স্কুল থেকে মাধ্যমিকের রেজাল্ট ও সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়। কিন্তু এবছর নির্বাচন প্রক্রিয়ার জন্য বেশিরভাগ স্কুলগুলো আগে থেকেই নির্বাচন কমিশন নিয়ে নিয়েছে এবং সেখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে। তাই ইতিমধ্যে অনেকগুলি স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে মাধ্যমিক রেজাল্ট প্রকাশ করা সম্ভব হচ্ছে না পর্ষদের।
বর্তমানে রাজ্যে চলছে ভোট প্রস্তুতি পর্ব। আর এই পরিস্থিতিতে রাজ্যে মাধ্যমিক রেজাল্ট প্রকাশ করা কোনভাবেই সম্ভব নয়। তাই রেজাল্ট প্রকাশ করার পরেই ছাত্র-ছাত্রীরা যে হাতে রেজাল্ট পাবে সে বিষয়ে সন্দেহ রয়েছে। তবে ভোটের রেজাল্ট প্রকাশ হওয়ার পরপরই মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ পাবে কিনা সে বিষয়ে স্পষ্ট কোন কথা বলেননি মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি। এছাড়াও আরো জানানো হয়েছে চলতি বছরে নির্বাচন প্রক্রিয়ার প্রস্তুতি চলাকালীন এবং নির্বাচন প্রক্রিয়ার কাজের পাশাপাশি ও শিক্ষক শিক্ষিকারা মাধ্যমিক পরীক্ষার খাতা চেক করেছেন। তবে একথা স্পষ্ট ভাবে বলা যাচ্ছে যে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হবে ভোটের রেজাল্টের পরে।
বিগত বছরের তুলনায় এ বছরে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা তুলনামূলকভাবে কিছুটা বেশি। এবছর মোট মাধ্যমিক পরীক্ষায় বসে ছিলেন ৯,৭১,৩৪০ জন ছাত্র-ছাত্রী। এর মধ্যে ছাত্রের সংখ্যা ছাত্রীদের তুলনায় কম ছিল, এবছর মোট ৪,২৬,৭৩৩ জন ছাত্র পরীক্ষায় বসে ছিলেন এবং ৫,৪৪,৬০৬ জন ছাত্রী পরীক্ষায় বসে ছিলেন।
তবে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গেই অফিশিয়াল ওয়েবসাইট থেকে শুরু করে আরো বিভিন্ন ওয়েবসাইটের রেজাল্ট চেক করে দেখে নিতে পারবেন ছাত্রছাত্রীরা। বাড়িতে বসে রেজাল্ট চেক করা যাবে এই সমস্ত ওয়েবসাইটে –
wbbse.wb.gov.in
wbresults.nic.in
wbresults.nic.in
wbbse.wb.gov.in
এই ওয়েবসাইট গুলিতে সরাসরি রেজিস্ট্রেশন নাম্বার জন্ম তারিখ ও রোল নাম্বার দিয়ে সার্চ করে আপনারা আপনাদের রেজাল্ট দেখে নিতে পারবেন। এছাড়াও এসএমএস এর মাধ্যমেও রেজাল্ট চেক করা সম্ভব।
